একজনকে তিনবার টিকা অপপ্রচার, সেই ফারুককে খুঁজছে বিএসএমএমইউ

সময় ট্রিবিউন | ২৮ জুলাই ২০২১, ০৬:২২

সৌদি প্রবাসী ওমর ফারুক-ছবি সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের- বিএসএমএমইউ টিকাদান কেন্দ্রে সৌদি প্রবাসী ওমর ফারুক নামের এক ব্যক্তিকে একই দিনে তিন ডোজ টিকা দেওয়ার যে খবর রটেছে তা অপপ্রচার বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

‘অভিযোগকারী’ টিকাগ্রহণকারী ওই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টার পাশাপাশি এই ‘অপপ্রচারের’ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।

মঙ্গলবার সৌদি প্রবাসী ওমর ফারুক একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে জানান, এই টিকাদান কেন্দ্রের তিনটি বুথ থেকে তাকে তিনবার টিকা দেওয়া হয়েছে।

এরপর ওই ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও গণমাধ্যমে খবর আসে। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এই বিষয়ে বিএসএমএমইউ এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম বলেন, কাউকে তিন ডোজ টিকা দেওয়া হয়নি। যেখানে বাংলাদেশে একজন লোককে একটা টিকা দেওয়া যাচ্ছে না, সেখানে একজনকে তিন ডোজ টিকা একই দিনে কেন দেব? শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, এইটুকু জ্ঞান তো সবারই আছে যে একদিনে একবারের বেশি টিকা নেওয়া যায় না। এটা তো খাওয়ার জিনিস না যে একটা করে আইটেম নিয়ে খেতে শুরু করলেন।

তিনি আরও বলেন, আমাদের নতুন বুথগুলোর দূরত্ব একটা থেকে আরেকটার খুব কাছাকাছি। কিন্তু একটা লোককে একদিনে তিন ডোজ টিকা দেওয়া কোনোভাবেই সম্ভব না। এ ব্যাপারে আমরা নিশ্চিত।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। যারা বিষয়টি নিয়ে অপপ্রচার চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব