প্রসূতি নারীকে ওসির গাড়িতে হাসপাতালে পৌছে দিল টিম কোতোয়ালী

সময় ট্রিবিউন | ২৫ জুলাই ২০২১, ১৯:০৮

ছবি: সংগৃহীত

হঠাৎ করেই প্রসব বেদনা উঠায় হাসপাতালে যাওয়ার জন্য সড়কে বের হয়ে বিপদে পড়েছেন ১০ মাসের অন্তঃসত্ত্বা কুলসুম বেগম (২২)। তার স্ত্রীর এমন গুরুতর অবস্থায় সড়কে গণপরিবহণ না পেয়ে কি করবেন ভেবে অস্তির স্বামী ওমর ফারুক শান্ত।

তাৎক্ষণিক মানবিক পুলিশ টিমের কথা তার স্মরণে আসে।

নিকটস্থ কোতোয়ালী থানার ওসির মোবাইলে ফোন করে তার সমস্যার কথা খুলে বলেন। তাৎক্ষণিক ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন তার গাড়িতে করেই ওই প্রসূতি নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌছে দেওয়ার ব্যবস্থা করেন।

গতকাল শনিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার সময় কোতোয়ালি থানার কর্তব্যরত অফিসার এস আই আফরোজা চৌধুরী ও কনস্টেবল আনিসকে ওসির সরকারি গাড়ি দিয়ে কুলসুমকে চমেক হাসপাতালে পৌছে দেন।

স্বামী ওমর ফারুক শান্ত জানায়,সাম্প্রতিক সময়ে কঠোর লকডাউনে কোন গাড়ি না পেয়ে ১০ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে খুব বিপদে পড়েছিলাম। চরম এ বিপদের হাত থেকে রক্ষা করেছেন কোতোয়ালি থানার ওসি মো. নেজাম উদ্দিন।

তিনি তার নিজের ব্যবহারের সরকারি গাড়িতে করে আমার স্ত্রীকে হাসপাতালে পৌছে দিয়েছেন। আমি অত্যন্ত খুশী এবং কোতোয়ালি থানার সকল পুলিশ কর্মকর্তাদের কাছে চির কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, দিনমজুর ওমর ফারুকের ফোন পেয়ে তার প্রসূতি অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিরাপদে হাসপাতালে পৌছে দিতে পেরে নিজের কাছেও আনন্দ লাগছে।

ওসি বলেন, টিম কোতোয়ালী সার্বক্ষণিক জনগণের সহায়তায় এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। যে কোন প্রয়োজনে সাধারণ মানুষের পাশে থাকবে টিম কোতোয়ালি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব