সিলেট-৩ আসনের উপনির্বাচন পেছানোর সুযোগ নেই: সিইসি

নিজস্ব প্রতিবেদক | ২৫ জুলাই ২০২১, ০১:৩৫

ছবি: সংগৃহীত

সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় সিলেট-৩ আসনের উপনির্বাচন পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

শনিবার (২৪ জুলাই) উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় দেয়া প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।

সিইসি বলেন, আগামী ২৮ জুলাই অনুষ্ঠিতব্য উপনির্বাচনের সব কার্যক্রম বিধিনিষেধ বহির্ভূত থাকবে ও স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণে নির্বাচন কমিশন ও প্রশাসন কাজ করছে।

তিনি আরও বলেন, নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। স্বাস্থ্যবিধি মেনে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সবাইকে মাস্ক পরে ও নিরাপদ দূরত্ব মেনে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানাচ্ছি।

সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.), সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ১১ মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ সামাদ চৌধুরী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা যান। ফলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

সিলেট-৩ আসনটি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এতে ৩ লাখ ৩০ হাজার ভোটার রয়েছেন। আগামী ২৮ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে এ নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি শফি আহমেদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা