বাংলাদেশকে ২০০ মেট্রিক টন অক্সিজেন দিচ্ছে ভারত

সময় ট্রিবিউন | ২৪ জুলাই ২০২১, ২২:৪০

ছবি: ইন্টারনেট

করোনার চলমান ঢেউ মোকাবিলায় সবার আগে বন্ধু দেশ ভারত সহযোগিতার হাত বাড়িয়েছে। করোনা আক্রান্ত রোগীর জীবন বাঁচতে সব চাইতে প্রয়োজনীয় অনুসঙ্গ হচ্ছে অক্সিজেন। ভারত সরকার ২০০ মেট্রিক টন অক্সিজেন দিচ্ছে বাংলাদেশকে ।

প্রথমবারের মতো ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস ১০টি কন্টেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) পরিবহন করবে বাংলাদেশে।

ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করতে যাচ্ছে। চলতি বছরের ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন পরিষেবা শুরু করার পর থেকে এই প্রথম প্রতিবেশী দেশটিতে অক্সিজেন এক্সপ্রেস চালু হলো। এ পর্যন্ত ভারতের অভ্যন্তরে এই ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়েছিল।

শনিবার (২৪ জুলাই) টাটা দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোলে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদা জানায়। এই চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

আজ সকাল ৯টা ২৫ মিনিটে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং সম্পন্ন হয়েছে। এই অক্সিজেন বাংলাদেশে পৌঁছানো হবে এবং দেশের চলমান কোভিড ঢেউ মোকাবিলায় দেশের হাসপাতালগুলিতে সরবরাহ করা হবে।

ভারত তার মহামারি পরিস্থিতি উন্নয়নের সাথে সাথে প্রতিবেশীদের মধ্যে নিকটতম অংশীদারদের সাথে চিকিৎসা সরবরাহ ভাগ করে নেওয়ায় প্রতিশ্রুতিবদ্ধ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা