তিনদিনে রাজধানী ছেড়েছেন ২৬ লাখ মানুষ

সময় ট্রিবিউন | ২০ জুলাই ২০২১, ১৬:৫০

ছবি : ইন্টারনেট

করোনার সংক্রমণ রোধে সরকারের দেওয়া বিধিনিষেধ শিথিল করার পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে ঈদ করতে লাখ লাখ মানুষ ঢাকা ছাড়ছেন। এর মধ্যে গত তিনদিনে ঢাকা ছেড়েছেন সোয়া ২৬ লাখ মানুষ।

শুধুমাত্র মোবাইল সিম ব্যবহারকারীর ঢাকা ছেড়ে যাওয়ার পরিসংখ্যান এটি। যা সোমবার (১৯ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। গত রমজান ঈদের সময়েও তিনি এ ধরনের তথ্য জানিয়েছিলেন।

এদিন মোস্তাফা জব্বার তার ফেসবুক টাইমলাইনে লিখেছেন, গত ঈদের মতো এবারও বিটিআরসি ঢাকা ছেড়ে যাওয়া সিমের হিসাব দিয়েছে। গত ১৫ ও ১৬ ও ১৭ জুলাই ঢাকা ছেড়েছে মোট ২৬ লাখ ২০ হাজার ৫৫৯ জন সিম ব্যবহারকারী।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দেওয়া তথ্যে উল্লেখ করা হয়েছে, গত ১৫ ও ১৬ জুলাই ঢাকা ছেড়েছে মোট ১৬ লাখ ৯৩ হাজার ৬৮৭ সিম ব্যবহারকারী মানুষ। এছাড়া সোমবার ৯ লাখ ২৬ হাজার ৮৭২টি সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।

দিন হিসেবে ভাগ করে দেখা যায়, গত ১৫ জুলাই ঢাকার বাইরে গেছেন ৭ লাখ ৩১ হাজার ৪৬৯ জন, ১৬ জুলাই গেছেন ৯ লাখ ৬২ হাজার ২১৮ জন, ১৭ ‍জুলাই নয় লাখ ২৬ হাজার ৮৭২ জন মোবাইল সিম ব্যবহারকারী।

তিনি জানিয়েছেন, ঢাকা ছেড়ে যাওয়া এসব সিম ব্যবহারকারীদের মধ্যে রয়েছেন গ্রামীণফোনের ১২ লাখ ৫৯ হাজার ৮৯৩ জন গ্রাহক, রবির গ্রাহক ৪ লাখ ৯১ হাজার ৯১ জন, বাংলালিংকের সিম ব্যবহারকারী ৭ লাখ ৪ হাজার ৪৫৫ জন এবং টেলিটক মোবাইলের ১ লাখ ৬৪ হাজার ২৮৫ জন গ্রাহক।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা