আগামী তিনদিন বৃষ্টিপাতের প্রবণতা হ্রাসের সম্ভাবনা

সময় ট্রিবিউন | ১৯ জুলাই ২০২১, ১৯:২৯

ফাইল ছবি

ঈদের দিনসহ আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এ সময় উত্তরপশ্চিম বাঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঈশ্বরদীতে সর্বোচ্চ ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈম্বরদীতে ৩৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং ও আজকের সর্বনিম্ন তাপমাত্রা চট্টগ্রামে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। সোমবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ২২ মিনিটে।

পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। এ সময় উত্তরপশ্চিম বাঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বাঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল থেকে মাঝারী অবস্থায় বিরাজ করছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর