স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে: জাহিদ মালেক

সময় ট্রিবিউন | ১৮ জুলাই ২০২১, ০০:২০

ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সবাই স্বাস্থ্যবিধি মেনে না চললে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। পরে সামাল দেওয়া কঠিন হতে পারে।

খুরশীদস ডিকোডিং সার্জারি’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে আজ শনিবার দুপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সামনে কোরবানির ঈদ। ধর্মীয় একটা বিষয় থাকে। জীবন-জীবিকার একটা বিষয় রয়েছে। সবকিছু বিবেচনা করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা লকডাউন শিথিলের নির্দেশনা দিয়েছেন। আশা করি, ঈদের এই কয়েকটা দিন আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে হাসপাতালের শয্যা প্রায় শেষ হয়ে আসছে। চিকিৎসা সেবা দিতে দিতে ডাক্তারও ক্লান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নতুন করে চার হাজার চিকিৎসক ও চার হাজার নার্স নিয়োগ হচ্ছে। আমরা যতই নিয়োগ দিই না কেন সংক্রমণের হার যদি তিন-চারগুণ বেড়ে যায়, ১০ থেকে ১৫ হাজার শয্যার পরিবর্তে ৪০ হাজার রোগী হয়। তখন সবাইকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। পরিস্থিতি ভয়াবহ হবে।

তিনি আরো বলেন, অনেকেই আমাদের অনেকভাবে সমালোচনা করেন। কিন্তু চিকিৎসা সেবা দিচ্ছে হাসপাতাল। যারা সমালোচক তারা হাসপাতালে এসে চিকিৎসা দিচ্ছে না। সমালোচনা না করে কীভাবে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায়, সংক্রমণের উৎপত্তিস্থল চিহ্নিত করে এটা নিয়ন্ত্রণে কাজ করা উচিত।

ভার্চুয়াল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও শিক্ষা সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেনসহ বিভিন্ন মেডিক্যাল কলেজের সার্জনরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব