এবার মদনপুরের জঙ্গি আস্তানায় অভিযান, নেতৃত্বে সোয়াত

সময় ট্রিবিউন | ১২ জুলাই ২০২১, ০৯:০৭

নারায়ণগঞ্জের আড়াইহাজারের পর এবার মদনপুরের কেওডালা এলাকায় ঘিরে রাখা টিনশেড বাড়িতে অভিযান শুরু করেছে সোয়াত টিমের সদস্যরা।-ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারের পর এবার মদনপুরের কেওডালা এলাকায় ঘিরে রাখা টিনশেড বাড়িতে অভিযান শুরু করেছে সোয়াত টিমের সদস্যরা।

রোববার রাত পৌনে ৩টার দিকে টিমের সদস্যরা ওই বাড়িতে প্রবেশ করেন। এর পর পরই ওই বাড়িতে ঢোকেন বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।

সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, ‘তারা সেকেন্ড অ্যাটাকের পরিকল্পনা করেছে। আমরা সবাই সতর্ক থাকব।’

এর আগে আড়াইহাজারের পাঁচবাড়িয়ায় জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় ওই বাড়ির ভেতরে তিনটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। তবে এ সময় কেউ আটক হয়নি।

সন্ধ্যা থেকে ঘিরে রাখার পর রোববার রাত ১১টার দিকে নোয়াগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের পাশের সাদা রঙের বাড়িতে ঢোকে টিমের সদস্যরা। এর পর পরই বাড়ির ভেতর থেকে তিনটি বিকট শব্দ ভেসে আসে।

বাড়ি ঘিরে রাখার প্রায় পাঁচ ঘণ্টা পর রাত ১২টার দিকে সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান বলেন, ‌‘বাড়ির ভেতরে কাউকে পাওয়া যায়নি। তবে আমাদের বোম্ব ডিসপোজাল টিম তিনটি বোমা নিষ্ক্রিয় করেছে। তারা অনেক শক্তিশালী বোমা তৈরি করেছে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা