৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে পরিকল্পনামন্ত্রীর মোবাইলটি

সময় ট্রিবিউন | ৬ জুলাই ২০২১, ২১:১৫

ফাইল ছবি

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার না হলেও চমকপ্রদ তথ্য পেয়েছে পুলিশ। ছিনতাই হওয়া মোবাইল ফোনটি চার হাত ঘুরে ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে। ইতোমধ্যে ছিনতাইকারী সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজধানীর বিজয় সরণি থেকে যিনি ফোনটি ছিনতাই করেছিলেন তাকে শনাক্ত করে গ্রেপ্তারের কথাও জানিয়েছে পুলিশ। ছিনতাইকারী ফোনটি বিক্রি করেছিলেন একজনের কাছে। এরপর হাতিরপুলের একটি দোকান থেকে আরও দুইবার হাত বদল হয়। এরপর সেখান থেকে একজন ‘আইফোন-এক্স’ মডেলের ফোনটি কিনেছেন ৩০ হাজার টাকায়।

কাফরুল থানার উপ-পরিদর্শক ফরিদুল আলম জানান, ছিনতাইয়ের ঘটনায় আমরা বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছি। ফোনটি কিভাবে কার কাছে আছে তা জানতে পেরেছি। আমরা আশা করছি ফোনটি উদ্ধার করতে পারবো।

মিরপুর বিভাগের উপ-কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, মন্ত্রীর ফোনটি সর্বশেষ ৩০ হাজার টাকায় হাতিরপুলের একটি দোকান থেকে বিক্রি হয়েছে। তবে যার কাছে বিক্রি হয়েছে, তার ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না। ওই দোকানির কাছে সেই ব্যক্তির কোনো তথ্য নেই। যিনি সর্বশেষ ফোনটি কিনেছেন, তিনি তো চোর নন। সম্ভবত ভয়ে ফোনটি বন্ধ করে রেখেছেন তিনি।

গত ৩০ মে সন্ধ্যায় বিজয় সরণি এলাকা থেকে মন্ত্রীর ফোনটি ছিনতাই হয়। এরপর এই ঘটনায় ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) কাফরুল থানায় মামলা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব