আলীকদমে মাতৃমৃত্যু হার কমাতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ | ২৩ জুন ২০২১, ০৮:২১

ছবিঃ সংগৃহীত

"মা ও শিশুর সুরক্ষা চাই, স্বাস্থ্য কেন্দ্রে প্রসব করাই" এ প্রতিপাদ্যের মাধ্যমে বান্দরবানের আলীকদম উপজেলায় মাতৃমৃত্যু হার কমাতে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুন) সকাল এগারটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জনসচেতনতা বৃদ্ধির জন্য এ সভা অনুষ্টিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩ ইউপি চেয়ারম্যান ফোগ্য মামার্, ফেরদৌস রহমান, ত্রাতপুং ম্রোসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, ইউপি সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংবাদকমীর্রা উপস্থিত ছিলেন। সভায় সরকার কতৃক নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে ধারণা দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

সভায় বক্তারা বলেন, সরকারের নেওয়া পদক্ষেপ গুলো স্থানীয় নারী ও দূর্গমে বসবাসরতদের জানাতে হবে। তাহলে মাতৃমৃত্যু হার কমাতে সহায়ক হবে। এক্ষেত্রে বিভিন্ন পাড়ায় গিয়ে প্রাতিষ্ঠানিক সন্তান প্রসব করার উপকার গুলো জানাতে হবে।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, মাতৃমৃত্যু হার কমিয়ে আনতে সবাইকে এগিয়ে আসতে হবে। মানুষের মাঝে ভ্রান্ত ধারণা গুলো দূর করতে হবে। সরকার কতৃক গর্ভকালীন সেবা, নিরাপদ প্রসব, প্রসবোত্তর সেবা গুলো সম্পর্কে জানাতে হবে। অপ্রশিক্ষণপ্রাপ্ত ও অনিরাপদ ধাত্রী দিয়ে বাড়ীতে প্রসূতি মায়েদের প্রসব কাজ না করার অনুরোধ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা