রাজধানীতে মাস্ক ব্যবহার নিশ্চিতে র‍্যাবের সচেতনতামূলক অভিযান

সময় ট্রিবিউন | ৫ এপ্রিল ২০২১, ১৯:০৭

জনসচেতনতা বৃদ্ধি এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সোমবার রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

জনসচেতনতা বৃদ্ধি এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক জানা সত্ত্বেও যারা মাস্ক পরছেন না তাদেরকে জরিমানা করা হচ্ছে।

সোমবার (৫ এপ্রিল) বেলা পৌনে ১২টা থেকে এ অভিযান পরিচালনা করছেন র‍্যাবের সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু গণমাধ্যমকে বলেন, করোনা মহামারি মোকাবিলায় মাস্ক ও হ্যান্ড-স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে। রিকশা-ভ্যান চালক, মোটরসাইকেল চালক, আরোহী ও যারাই মাস্ক পরছেন না তাদেরকে সচেতন করে মাস্ক বিতরণ করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে জরিমানাও করা হচ্ছে।

তিনি আরও বলেন, লকডাউনে যারা বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করছে তাদের সচেতন করা হচ্ছে যাতে তারা বাইরে না আসে। মূলত জরিমানা করাই র‍্যাবের উদ্দেশ্য নয়। র‍্যাবের উদ্দেশ্য করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা