আমাদের আরো অনেক দূর যেতে হবে: প্রধানমন্ত্রী

সময় ট্রিবিউন | ২২ জুন ২০২১, ২২:২৭

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার সুপরিকল্পিতভাবে পদক্ষেপ নিয়েছে। গঠনতন্ত্র ও নির্বাচনী ইশতেহার সেখানেও কিন্তু আমরা দেশের উন্নয়নের দিকে চিন্তা করেই বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা করেছি। এবং আমরা সেভাবেই সরকার গঠন করার পর থেকে কার্যকর পদক্ষেপ নিয়েছি। তাই যত প্রাকৃতিক দুর্যোগই আসুক, বাংলাদেশের মানুষ তা মোকাবেলা করতে সক্ষম।

আজ মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার আগে একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচনকালে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এমডিজি (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল) বাস্তবায়নেও কিন্তু বাংলাদেশ অনেক অগ্রগামী ছিল। সেখানে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে আর এসডিজির ক্ষেত্রেও আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি। আমাদের সুষ্ঠু পরিকল্পনা, সুনির্দিষ্ট দিকদর্শন আছে, আমরা সেই পরিকল্পিতভাবে এগোচ্ছি বলেই এটা অর্জন সম্ভব।

সরকারপ্রধান বলেন, সরকারের বিভিন্ন কাজের ফল আজ আমরা এসডিজি বাস্তবায়নে বিশ্বের তিনটি দেশের মধ্যে অন্যতম অবস্থানে আছি। এটা আমাদের জন্য বিশেষ করে করোনাভাইরাসের কারণে যখন সারা বিশ্বের অর্থনীতি স্থবির, সেই সময় বাংলাদেশ কিন্তু একদিকে করোনাভাইরাস মোকাবেলা করা, মানুষকে সুরক্ষিত করা, অপরদিকে অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল রাখার কাজ করছে।

শেখ হাসিনা বলেন, সবাই জীবনের ঝুঁকি নিয়ে দক্ষতার সঙ্গে কাজ করেছেন বলে এই অর্জন সম্ভব হয়েছে। তবে সামনে আমাদের আরো অনেক দূর যেতে হবে।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ঝড়-ঝাপ্টা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় যতই আসুক না কেন, বাংলাদেশের জনগণ তা মোকাবেলা করতে পারে। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এটা শিখিয়ে দিয়ে গেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব