কেরানীগঞ্জে বিটকয়েন কেনাবেচার অপরাধে গ্রেফতার ২

কেরানীগঞ্জ প্রতিনিধি | ২১ জুন ২০২১, ২২:৪৩

বিটকয়েন

রাজধানীর কেরানীগঞ্জে বিট কয়েন ক্রয়-বিক্রয়ের অপরাধে ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

রোববার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন পূর্ব চড়াইল, নূরজাহান নগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় আসামি এম এস খান সোহান (২৬) ও হৃদয় সরকার (২৩) এর থেকে একটি ল্যাপটপ ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

র‍্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ বিভিন্ন প্রকার ভার্চুয়াল কারেন্সী এবং পেমেন্ট গেটওয়ে ই-ওয়ালেট ডটকম ডটবিডি এর মাধ্যমে বিভিন্ন প্রকার অবৈধ পণ্য কেনা-বেচার অপরাধে তাদেরকের গ্রেফতার করা হয়।

র‍্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, গ্রেফতারকৃত মোঃ এম এস খাঁন সোহান (২৬) e-wallet.com.bd এই সাইটের প্রতিষ্ঠাতা এবং মূল এ্যাডমিন। তার বিভিন্ন ক্রিপ্টো-কারেন্সি প্লাটফর্মে দশ থেকে বারোটি একাউন্ট রয়েছে এবং এই সব একাউন্টের মাধ্যমে সে ৪২,৭১২ এর অধিক সফল লেনদেন করেছে। যার আনুমানিক পরিমান আঠারো থেকে বিশ কোটি টাকা।

এছাড়া তারা গ্রাহকদের সাথে এই সাইটের মাধ্যমে অবৈধ ক্রিপ্টো-কারেন্সী বিক্রয় করত এবং ঢাকাসহ বিভিন্ন এলাকার বিকাশ, নগদ ও রকেট এজেন্ট নম্বর ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে তাদের অবৈধ অর্থ সংগ্রহ করত।

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব