স্মার্ট ফোন কিনে না দেওয়ায় অভিমানে আত্মহত্যা

সময় ট্রিবিউন | ২১ জুন ২০২১, ১৯:০৩

ছবি : ইন্টারনেট

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাবার উপর অভিমান করে নিজের শয়ন কক্ষের বাঁশের স্বরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মোবারক (২১) নামের এক যুবক।

মৃত যুবক হলেন উপজেলার নেকমরদ ইউনিয়নের করনাইট কুমোরগঞ্জ গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

মৃত যুবক মোবারক আলীর বাবা আব্দুল হাকিম কান্নাজড়িত কন্ঠে বলেন, ছেলে আমার কাছে একটি স্মার্ট মোবাইল ফোন কিনে নেওয়ার বায়না করে । আমার সাংসারিক অভাব-অনটনের কারণে ফোন কিনে দিতে পারিনি। আজ দুপুরে এ নিয়ে জিদ করলে, দেরি হবে কিছুদিন পরে কিনে দিবো বলে জানায় তাকে ।

ফোন কিনে দেরি হবে একথা শুনে অভিমান করে দুপুরের খাবার না খেয়েই নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েন মোবারক।

বিকালের দিকে মোবারকের মা মুসলিমা ঘরে গিয়ে দেখেন ছেলে বাঁশের স্বরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মোবারকের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। অভিমানে যুবকের গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন থানা পরিদর্শক (ওসি) এস এম জাহিদ ইকবাল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা