ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ জন নিহত

সময় ট্রিবিউন | ২১ জুন ২০২১, ১৮:৪৬

মরদেহ-প্রতীকী ছবি

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে কাভার্ডভ্যানে ধাক্কায় চালক ও তার সহকারীসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার (২০ জুন) দিবাগত রাত ৩টায় ভালুকা উপজেলার লবণকোঠা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাকচালক জেলার ফুলপুরের আমুরাকান্দা গ্রামের কাউসার গাজীর ছেলে শাহ আলম গাজী (৫৭), চালকের সহকারী ঝালকাঠির সদর উপজেলার কেয়ামতনগর গ্রামের আব্দুল মালেক মাঝির ছেলে রবিউল মাঝি (২৫) ও ঢাকার গেন্ডারিয়ার বাসিন্দা বোরহান উদ্দিনের ছেলে রাব্বী মিয়া (২৪)।

ভরাডোবা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে গরুর খাদ্যবোঝাই ময়মনসিংহগামী একটি ট্রাকের পেছনের চাকা নষ্ট হয়ে যায়। পরে মহাসড়কের পাশে ট্রাক দাঁড় করে রেখে চালক ও সহকারী চাকা মেরামতের কাজ করছিলেন। এসময় ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান এসে ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও সহকারী নিহত হন। পরে গুরুতর অবস্থায় আরও একজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ নেয়ার জন্য আবেদন করেছে। অনুমতি পেলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা