এখনো উদ্ধায় হয়নি পরিকল্পনামন্ত্রীর ফোন

সময় ট্রিবিউন | ১৭ জুন ২০২১, ১৬:৪১

ফাইল ছবি

১৭ দিন পার হয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হয়ে যাওয়া মোবাইল ফোন। গ্রেফতার হয়নি ছিনতাইকারী।  ফোন উদ্ধার ও ছিনতাইকারীকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের পর এখন পর্যন্ত পরিকল্পনামন্ত্রীর ফোন বেশ কয়েকবার হাতবদল হয়েছে। ছিনতাইয়ের পর প্রথমে এক দোকানে ১০ হাজার টাকায় বিক্রি করা হয় ফোনটি। এরপর সেই দোকান থেকে কোনো এক ক্রেতা ২৫-৩০ হাজার টাকায় ফোনটি কিনেছেন। কিন্তু ওই ক্রেতা এখনো পর্যন্ত ফোনটিতে সিমকার্ড চালু না করায় ফোনটির অবস্থান শনাক্ত করতে পারছে না পুলিশ।

বুধবার (১৬ জুন) এ বিষয়ে  মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জিএম ফরিদুল আলম সংবাদমাধ্যমকে বলেন, আমরা এখন পর্যন্ত বেশ কয়েকটি আইফোন উদ্ধার করেছি। কিন্তু এর মধ্যে একটিও পরিকল্পনামন্ত্রীর ফোন ছিল না। এখন আমাদের লক্ষ্য ছিনতাইকারীকে গ্রেপ্তার করা। কারণ, তাকে গ্রেপ্তার করলে ফোনটি সবশেষ কার কাছে গেছে সেটা জানা যাবে। এ জন্য ছিনতাইকারীকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

গত ৩০ মে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বের হয়ে বিজয় সরণি সিগন্যালে আটকা পড়ে মন্ত্রী। সে সময় মন্ত্রী গাড়ির গ্লাস নামিয়ে ফোনে কথা বলছিলেন। ঠিক তখনই কিছু বুঝে ওঠার আগেই হুট করে কেউ একজন মোবাইল নিয়ে দৌড়ে পালিয়ে যায়। ওইদিনই মন্ত্রীর ব্যক্তিগত সহকারী ডিএমপির কাফরুল থানায় একটি মামলা করেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা