তিনটি সংসদীয় আসনের উপনির্বাচনের তারিখ পরিবর্তন

সময় ট্রিবিউন | ১০ জুন ২০২১, ২২:৪৩

ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় জাতীয় সংসদের তিনটি আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তন ও ১৬৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় সংসদের তিনটি আসন কুমিল্লা-৫, ঢাকা-১৪ ও সিলেট-৩ এ উপনির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ১৪ জুলাই। তারিখ পরিবর্তন করায় এখন এই আসনে ভোট হবে ২৮ জুলাই। তবে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন ২১ জুন যথাসময়ে অনুষ্ঠিত হবে।

আর ১৬৩টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এখানে আগামী ২১ জুন ভোট হওয়ার কথা ছিল। এ ছাড়া নির্বাচন কমিশনের তফসিল ঘোষিত ১১টি পৌরসভার মধ্যে ৯টির ভোট স্থগিত করা হয়েছে। দিনাজপুরের সেতাবগঞ্জ ও ঝালকাঠি পৌরসভার ভোট যথাসময়ে হবে। 

স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদের মধ্যে আছে বাগেরহাটের ৬৮টি, খুলনার ৩৪টি, সাতক্ষীরার ২১টি, নোয়াখালীর ১৩টি, চট্টগ্রামের ১২টি এবং কক্সবাজারের ১৫টি।

২১ জুন মোট ৩৬৭টি ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ১৬৩টি স্থগিত হলেও বাকি ২০৪টিতে ভোট যথাসময়ে হবে। ভোট স্থগিত হওয়া এলাকাগুলোয় স্থানীয় সরকারের সব ধরনের নির্বাচনও স্থগিত থাকবে।

নির্বাচন কমিশনের বৈঠক শেষে কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এসব কথা জানান। করোনা সংক্রমণের মধ্যে ভোটগ্রহণ হলে সেসব এলাকায় যদি সংক্রমণ বেড়ে যায় তাহলে এর দায় কে নেবে জানতে চাইলে ইসি সচিব কোনো উত্তর না দিলেই চলে যান।

এর আগে কমিশনের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এ সময় অন্যান্য কমিশনার ও ইসির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা