হেফাজতের ৫০ নেতাকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

সময় ট্রিবিউন | ১০ জুন ২০২১, ০০:৩২

দুর্নীতি দমন কমিশন

হেফাজতে ইসলামের শীর্ষ নেতা বাবুনগরী ও মামুনুল হকসহ ৫০ নেতার ‌অবৈধ সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন ( দুদক)। এ সংক্রান্ত তথ্য উপাত্ত হাতে পাওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

বুধবার দুদক সচিব মো. ড.মু. আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

তিনি জানান, তাদের (হেফাজত নেতা) বিষয়ে তথ্য উপাত্ত চেয়ে কমিশন থেকে বিএফ‌আই‌ইউকে চিঠি দেয়া হয়েছে। সেই চিঠির আলোকে তারা বিভিন্ন ব্যাংকের কাছে আর্থিক লেনদেনের তথ্য চেয়েছেন। এ ছাড়া কমিশন থেকে ওই নেতাদের সম্পদের বিষয়ে ভূমি অফিসে চিঠি দেয়া হয়েছে।

অপরদিকে, পাসপোর্ট অফিস ও ইমিগ্রেশনে চিঠি দেয়া হয়েছে। সব তথ্য সংগ্রহ করার পর তাদের জিজ্ঞাসাবাদের বিষয়ে অনুসন্ধান দল পরবর্তী করণীয় ঠিক করবেন। অনুসন্ধানের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করবেন।

দুদক সচিব জানান, বুধবার ছিল কমিশনের চতুর্থ সভা। সভায় সাতটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে অনুসন্ধান ও তদন্ত ছাড়াও কমিশনের জন্য জনবল নিয়োগের বিষয়টি ছিল। অনেক পদ শূন্য আছে। কমিশনের কাজে গতি আনতে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম করা হবে বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা