খেলার মাঠ ভবন নির্মাণের জন্য দেওয়া যায় না: মেয়র তাপস

সময় ট্রিবিউন | ৯ জুন ২০২১, ২৩:১২

ফাইল ছবি

খেলার মাঠ, উন্মুক্ত এলাকা কোনোভাবেই কোনো ভবন নির্মাণের জন্য দেওয়া যেতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী শহীদ শেখ রাসেল পার্ক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডে খেলার মাঠে র‌্যাবের অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান, কিন্তু নগরীতে খেলার মাঠ সংকট রয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা বারবার গণপূর্তকে চিঠি দিয়েছি, র‌্যাব কর্তৃপক্ষ, মন্ত্রীর (স্বরাষ্ট্র) সঙ্গে কয়েক দফা আলাপ করেছি। খেলার মাঠ, উন্মুক্ত স্থান এগুলোতে কোনোভাবেই কোনো ভবন নির্মাণের জন্য দেওয়া যেতে পারে না।

‘প্রধানমন্ত্রীর এ ব্যাপারে নির্দেশনা আছে, সেটাও আমি সবার নজরে এনেছি। আমি আশা করবো, তারা সেটা সবাই অচিরেই ছেড়ে দেবে। ১১ নম্বর ওয়ার্ডে কোনো খেলার জায়গা নেই। খেলার জায়গা শুধু ওই জমিটাই ছিল। সেটা যেন আমরা আবার ছেলে-মেয়েদের খেলার উপযোগী করে উন্মুক্ত করে দিতে পারি। ’

ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, আপনারা লক্ষ্য করেছেন, এই যাত্রাবাড়ী মোড়ে শহীদ শেখ রাসেলের নামে আমরা এই পার্কটি উদ্বোধন করলাম। এখানে মনোরম একটি পরিবেশ সৃষ্টি করা হয়েছে, নান্দনিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে যাতে ওই এলাকার মানুষজন একটি মুক্ত জায়গা পায়, আনন্দঘন সময় যেনো তারা অতিবাহিত করতে পারে। ’

এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি মেয়র মতবিনিময়কালে সাংবাদিকদের কাছে সিটি করপোরেশনের বর্জ্য ব্যপস্থাপনা এবং জলাবদ্ধতা নিরসনের বিষয়ে কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।

এর আগে তিনি নগরীর সিআইডি অফিস সংলগ্ন শান্তিনগরে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) উদ্বোধন, মালিবাগ মোড় থেকে চানমারি পর্যন্ত ওয়াসার নর্দমা পরিদর্শন এবং পরবর্তীসময়ে কাজী আলাউদ্দীন সড়কের জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মো. বোরহান উদ্দিন, মুন্সি মো. আবুল হাশেম প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা