বান্দরবনের আলীকদমে ৮০০ পিস ইয়াবাসহ এক জন আটক

বান্দরবান প্রতিনিধি | ৯ জুন ২০২১, ০৫:৪৫

ছবিঃ সংগৃহীত

বান্দরবন আলীকদম উপজেলা থেকে ৮০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম সৈয়দ হোসেন এবং তিনি উপজেলা শ্রমিক লীগের আইন বিষয়ক সম্পাদক বলে নিশ্চিত করেছে আলীকদম থানা পুলিশ। আটককৃত ছৈয়দ হোসেন (৬০) পাট্টাখাইয়া এলাকার বাসিন্দা মৃত হাজী আব্দুল গণির ছেলে।

এলাকা সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (৮ জুন) বিকাল ৪.১০ ঘটিকায় চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক রাস্তার মাথায় তার দোকানে অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক করে আলীকদম থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চৈক্ষ্যং আবাসিক রাস্তার মাথা এক দোকানদার পাচারের উদ্দেশ্য দোকানে ইয়াবা মজুদ করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম থানার এসআই মো. বাবুলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। দোকনের ভিতর থেকে ৮০০ পিস ইয়াবাসহ ছৈয়দ হোসেনকে আটক করে। পরে আটককৃতকে থানায় নিয়ে আসা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা। রাজনৈতিক পদ ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবার চালান এনে তা বিক্রি করতেন পুলিশের ধারণা।

আলীকদম থানার ওসি তদন্ত মোঃ শফিকুর রহমান বলেন, ইয়াবাসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা