বরগুনায় একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম

সময় ট্রিবিউন | ৯ জুন ২০২১, ০২:০১

বরগুনার পাথরঘাটার গৃহবধূ রাহিমা বেগমের ঘরে একসঙ্গে জন্ম নেয়া তিন ছেলে সন্তান জন্মরহমত উল্লাহ, বরকত উল্লাহ ও নেয়ামত উল্লাহ- ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় একসঙ্গে তিন ছেলে সন্তান জন্ম দিয়েছেন এক গৃহবধূ। তবে পূর্ণ গর্ভধারণের আগে সন্তান জন্ম হওয়াতে তিনজনের জীবন ঝুঁকিতে রয়েছে। তবে তাদের মা সুস্থ আছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বরগুনার পাথরঘাটায় একটি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিন ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়। ভূমিষ্ঠ হওয়া থেকে তিন শিশুকে অক্সিজেনে রাখা হয়েছে।

গৃহবধূ রাহিমা বেগম (৩২)। পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামের মিরাজ হোসেনের স্ত্রী। মিরাজ হোসেন একজন মৎস্য শ্রমিক। এই দম্পত্তির আরও দুজন মেয়ে রয়েছে।

জন্ম গ্রহণের পরপরই ওই তিন সন্তানের নাম রাখা হয়েছে রহমত উল্লাহ, বরকত উল্লাহ ও নেয়ামত উল্লাহ। এদিকে তাদের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, যা তাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয় জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন এই দম্পতি।

ক্লিনিকের ব্যবস্থাপক মো. মিলন বলেন, ‘মঙ্গলবার ভোর ৫টার দিকে প্রচণ্ড ব্যথা নিয়ে রাহিমা বেগমকে তার স্বজনরা ক্লিনিকে নিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে ভর্তি নিয়েছি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচার করা হয়েছে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব