রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ৮ জুন ২০২১, ১৭:৫৮

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও আটজন মারা গেছেন। এদের মধ্যে তিনজন করোনা সংক্রমিত হয়ে ও বাকি পাঁচজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

সোমবার (৭ জুন) সকাল ৯টা থেকে মঙ্গলবার (৮ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে আটজন মারা গেছেন। এরমধ্যে দুজন করে মারা গেছেন আইসিইউ ও ৩ নম্বর ওয়ার্ডে। আর একজন করে ১৬, ২২ ও ২৯ নম্বর ওয়ার্ডে মারা গেছেন।

রামেক হাসপাতালের উপপরিচালক আরও বলেন, এদের মধ্যে তিনজন প্রাণঘাতী করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন। তাদের মধ্যে দুইজন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। অন্যজন রাজশাহীর বাসিন্দা। অন্য পাঁচজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তারা অন্যান্য রোগেও আক্রান্ত ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

রামেক হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে এসেছেন ৩৩ জন। এরমধ্যে ১৬ জন রাজশাহীর, ১৪ জন চাঁপাইনবাবগঞ্জের, দুইজন নাটোরের এবং একজন নওগাঁর বাসিন্দা।

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৩২ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ২৫৭ জন। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২৫ জনের।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা