ব্রডব্যান্ড ইন্টারনেটের ‘এক দেশ এক রেট’ ট্যারিফের উদ্বোধন

সময় ট্রিবিউন | ৭ জুন ২০২১, ০৬:৫৬

ছবি: সংগৃহীত

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ক্ষেত্রে সারা দেশে অভিন্ন দর নির্ধারণ করেছে সরকার। এখন থেকে ইউনিয়ন পর্যায়ে ৫ এমবিপিএস সর্বোচ্চ ৫০০ টাকা, ১০ এমবিপিএস সর্বোচ্চ ৮০০ টাকা এবং ২০ এমবিপিএসের জন্য সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকা খরচ করতে হবে গ্রাহককে।

রোববার (৬ জুন) রাজধানীতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মিলনায়তনে প্রান্তিক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের ‘এক দেশ এক রেট’ ট্যারিফের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

বিটিআরসি বলছে, সেবাদাতারা চাইলে এই দামের চেয়ে কম দাম নিতে পারবে। তবে, কোনোভাবেই বেশি অর্থ নেওয়া যাবে না।

এক রেট নির্ধারণের ফলে এ খাতে শৃঙ্খলা ফিরবে বলে মনে করছেন ইন্টারনেট সেবাদাতারা।

বিটিআরসির হিসাব অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে ২৪০৯ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে ১০১৭ জিবিপিএস ব্যবহার করছেন সাড়ে ১০ কোটি গ্রাহক। ১৩৯৮ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করছেন ৯৮ লাখ গ্রাহক। যেখানে দামে নিয়ে ছিল অরাজকতা। কোথাও ৫০০ টাকা আবার কোথাও ৭০০ টাকা।

অবশেষে ‘এক দেশ এক রেট‘ নির্ধারণ করা হলো। দফায় দফায় বৈঠক শেষে গত ২৮ মে ইউনিয়ন পর্যায়ে অভিন্ন দাম নির্ধারণ করে দেওয়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা