লঞ্চ টার্মিনালে পা পিছলে প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা

কেরানীগঞ্জ প্রতিনিধি | ৭ জুন ২০২১, ০৪:৪৭

ছবিঃ সংগৃহীত

সদরঘাটে লঞ্চে উঠতে গিয়ে পা পিছলে বুড়িগঙ্গা নদীতে পড়ে প্রাণ হারিয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পরিদর্শক (এসআই) শাওলিন আকিব। রবিবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার আওতাধীন সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (এসআই) রুবেল মল্লিক সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

নিহত শাওলিন আকিব শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৭১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সর্বশেষ তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া থানার মাথাভাঙ্গা গ্রামে। তার বাবা মো. রফিকুল ইসলাম সাবেক পুলিশ সদস্য। এছাড়া তার বড়ভাইও পুলিশ উপ-পরিদর্শক (এসআই) বলে জানা গেছে।

আগামী ডিসেম্বরে তার বিয়ে হওয়ার কথা ছিল। হবু শ্বশুর শাশুড়ীকে রিসিভ করতে টার্মিনালে গিয়েই তিনি এই দুর্ঘটনার শিকার হন।

সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, তাকে উদ্ধারের পর মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়। তবে এর আগেই তিনি প্রাণ হারান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা