চুয়াডাঙ্গার সীমান্তবর্তী ৯টি গ্রাম লকডাউন

সময় ট্রিবিউন | ৬ জুন ২০২১, ২৩:৫৪

লকডাউন-প্রতীকী ছবি

অতিমারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলার ৯টি গ্রাম লকডাউন করা হয়েছে।

রোববার সকালে উপজেলা প্রশাসন ভারত সীমান্তবর্তী দামুড়হুদা এ গ্রামগুলোতে ৭ দিনের লকডাউন ঘোষণা করে।

গ্রামগুলো হলো কুড়ালগাছি ইউনিয়নের ফুলবাড়ি, চাকলিয়া, ঠাকুরপুর এবং পারকৃপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাডাঙ্গা, কামারপাড়া, বাড়াদি, নাস্তিপুর, ছোটবলদিয়া, বড়বলদিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান বলেন, 'চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সীমান্তবর্তী এলাকায় হঠাৎ করে করোনাভাইরাস বৃদ্ধি পেয়েছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় উপজেলা প্রশাসন রোববার সকাল থেকে ১২ জুন পর্যন্ত ৭ দিনের লকডাউন ঘোষণা করে। সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আর বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় চায়ের দোকানগুলো।'

তিনি বলেন, 'লাল পতাকা টানিয়ে ও বাঁশ দিয়ে রাস্তা ব্যারিকেড দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।'

দিলারা রহমান আরও বলেন, 'ভারতীয় ভ্যারিয়েন্ট যেন ছড়িয়ে না পড়ে এবং করোনা বৃদ্ধি না পায়, সেজন্য আগে থেকে ব্যবস্থা নেওয়া হলো।'

এর আগে গত ২ জুন কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগর, হরিরামপুর, জাহাজপোতা, পীরপুরকুল্লা, মুন্সিপুর, কুতুবপুর ও হুদাপাড়া গ্রাম লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা