এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে: তথ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ১ জুন ২০২১, ০১:২০

ফাইল ছবি

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) কাছে থাকার দাবি অমূলক এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে এটাই যৌক্তিক।

সোমবার (৩১ মে) জাতীয় প্রেসক্লাবে ‘মানস’আয়োজিত বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এক সেমিনারে এ কথা বলেন তিনি।

এর আগে ৩০ মে এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে নেয়ার বিষয়ে সম্প্রতি তারা একটি চিঠি পেয়েছেন। এই সেবা ইসির হাতেই থাকা উচিত। না হলে কিছু অসুবিধা হবে।

এ নিয়ে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, প্রথমত জাতীয় পরিচয়পত্র এটি একটি চলমান প্রক্রিয়া। জাতীয় পরিচয়পত্র আর ভোটার আইডি এক বিষয় নয়। জাতীয় পরিচয়পত্র দেয়া হয় যেই শিশুটি জন্মগ্রহণ করবে, এ থেকে আমৃত্যু। পৃথিবীর সব দেশে জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয় করবে। এটি নির্বাচন কমিশন করে না। নির্বিাচন কমিশন শুধু ভোটার তালিকা নিয়ে কাজ করে।

জাতীয় পরিচয়পত্র দেয়ার পর আঠার বছরের বেশি বয়স যাদের, যারা ভোটার হওয়ার উপযুক্ত, তাদের তালিকা নির্বাচন কমিশনের হাতে দেয়া হবে বা হস্তান্তর করা হবে। এখানে যেটি নির্বাচন কমিশন থেকে আশঙ্কা করা হয়েছে সেটি আসলে অমূলক। এবং সেটি নির্বাচন কমিশনের হাতে নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে থাকাই যৌক্তিযুক্ত।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা