ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

সময় ট্রিবিউন | ৩১ মে ২০২১, ০৩:০৬

প্রতীকী ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া গ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।

আজ (রবিবার) ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হলো অপু মিয়ার মেয়ে সেফালী, সাদ্দাম হোসেনের মেয়ে সাদিয়া, জহুরুল ইসলামের মেয়ে জেসমিন। তারা সবাই সমবয়সি এবং সবার বয়স ৫ বছর। তারা তিনজন মামাতো ফুফাতো বোন।

স্বজনরা জানায়, বাড়ির সাথে লাগোয়া সংকোষে (ডোবা) তিনজন সবার অজান্তে গোসল করতে নেমে আর উঠতে পারে নাই। সেখানে গভীর পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। পরে অনেকক্ষন তাদের দেখা না পেয়ে এদিক সেদিক খুঁজতে থাকে পরিবারের লোকজন। এসময় পানিতে একজনের মরদেহ ভাসতে দেখে সাদ্দাম হোসেন। সাদ্দামের চিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে তিনজনের মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী ডাঃ আব্দুল মালেক, উপেন্দ্র নাথ জানায়, এরা তিনজনের মধ্যে সাদিয়া এবং জেসমিন চাচাতো বোন এবং সেফালী ফুফাতো বোন। বাড়ি পাশাপাশি হওয়ায় তারা তিনজন সারাদিন একসাথে থাকতো এবং খেলা ধুলা করতো। আজকের এই তিন শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান, বিষয়টি জানার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর