পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবুল, সাধারণ সম্পাদক রানা

আকাশ,ঠাকুরগাঁও প্রতিনিধি | ২৯ মে ২০২১, ০১:৩৯

সভাপতি জয়নুল আবেদীন ও সাধারন সম্পাদক নসরতে খোদা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে কালের কণ্ঠের প্রতিনিধি জয়নাল আবেদিন বাবুল ও সাধারণ সম্পাদক পদে যায়যায়দিন প্রতিনিধি নসরতে খোদা রানা নির্বাচিত হয়েছেন।

আজ (২৮মে) শুক্রবার দুপুরে প্রেসক্লাব হলরুমে দ্বি-বার্ষিক বিশেষ সাধারণ সভায় তাদের নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহসভাপতি কাজী নুরুল ইসলাম (প্রথম আলো), আসাদুজ্জামান আসাদ (ভোরের দর্পন), মামুনুর রশিদ (নয়া দিগন্ত), যুগ্ম সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দুলাল সরকার (ভোরের কাগজ), বিষ্ণুপদ রায় (আমাদের সময়), অর্থ সম্পাদক বুলবুল আহাম্মেদ (যুগান্তর), সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন (মানব জমিন), সাহিত্য, সংস্কৃতি ও পত্রিকা সম্পাদক আমিনুর রহমান হৃদয়, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাজেদুর রহমান সাজু (আলোকিত বাংলাদেশ), ক্রীড়া সম্পাদক সোহরাব হোসেন (সবার সংবাদ), নির্বাহী সদস্য মেহের এলাহী (ইত্তেফাক), ফজলুল কবির (দৈনিক নওরোজ), দীপেন্দ্র নাথ (ডেইলী ইন্ড্রাস্ট্রি)।

ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, সাবেক এমপি ইমদাদুল হক, হাফিজ উদ্দীন আহাম্মেদ, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়াসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা