শেরপুরে অবৈধ দুই ইটভাটা বন্ধ ঘোষণা ও জরিমানা আদায়

মো. রাজন মিয়া, শেরপুর | ২৪ জানুয়ারী ২০২৪, ১৯:১৭

শেরপুরে অবৈধ দুই ইটভাটা বন্ধ ঘোষণা ও জরিমানা আদায়
শেরপুরে অবৈধ ভাবে ইটভাটা পরিচালনা ও বনের কাঠ পুড়ানোর দায়ে দুইটি ইটভাটা বন্ধ ঘোষণা করেছে শেরপুর জেলা প্রশাসন।
 
এ সময়  দুইটি প্রতিষ্ঠান থেকে নগদ তিন লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। 
 
২৪ জানুয়ারি (বুধবার) সকাল ১১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ওই অভিযান পরিচালনা করা হয়। 
 
এ সময় অভিযানে নেতৃত্ব দেন শেরপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। অভিযানে সহযোগিতা করেন শেরপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।
 
জানা যায়, শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর এলাকায় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছে ফারুক হোসেন। এই অপরাধে ফাতেমা ব্রিক ফিল্ডকে এক লক্ষ টাকা জরিমানা করে তা বন্ধ ঘোষণা করা হয়। এছাড়াও এ সময় ফায়ার সার্ভিসের সদস্যদের দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে দেয়া হয়। 
 
এছাড়াও শেরপুর সদর উপজেলার এমএস ব্রিক ফিল্ড লাইসেন্স বিহীন পরিচালনা ও কাঠ পুড়ানোর অপরাধে দুই লক্ষ টাকা জরিমানা এবং ভাটা বন্ধ রাখার নির্দেশনা দেন। এ সময় ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
 
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, জেলা প্রশাসক আব্দুলাহ আল খাইরুম এর নির্দেশে অবৈধ ভাবে পরিচালিত ইটভাটায় অভিযান পরিচালনা হচ্ছে। এ সময় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ও বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। জনস্বার্থল এই ধরনের অভিযান চলমান থাকবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা