মামুনুল হককে ৪ এপ্রিলের মধ্যে গ্রেফতারের দাবি ইসলামী পিপলস পার্টির

সময় ট্রিবিউন | ১ এপ্রিল ২০২১, ১৯:৪৪

ইসলামী পিপলস পার্টির সংবাদ সম্মেলন- ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকসহ ইসলামের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী পিপলস পার্টি। আগামী ৪ এপ্রিলের মধ্যে গ্রেফতার করা না হলে আগামী ৫ এপ্রিল সকাল-সন্ধ্যা হরতাল দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি৷

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ইসলামী পিপলস পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন এ দাবি করেন।

‘ইসলামের নামে যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে ইসলামের দৃষ্টিতে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া উচিত’ শীর্ষক এই আলোচনায় দলটির শীর্ষ নেতারা মামুনুল হকসহ হেফাজতের নেতাদের গ্রেফতাদের দাবি জানিয়েছেন।

মাওলানা মো. ইসমাইল হোসাইন বলেন, ‘সরকারের প্রতি জোর দাবি থাকবে, ইসলামের নামে যারা এ সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদেরকে আগামী চার দিনের মধ্যে গ্রেফতার করতে না পারলে আমরা আগামী ৫ তারিখে সকাল সন্ধ্যা হরতাল দেব।’

তিনি বলেন, ‘পবিত্র কোরআন ও হাদিসের আলোকে এ কথা প্রতীয়মান হয় যে, অযথা জ্বালাও-পোড়াও করে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার কোনো সুযোগ নেই। ইসলামের স্বার্থে বা ইসলাম কোনো দাবি-দাওয়া আদায়ের ক্ষেত্রেও ইসলামের প্রকৃত দৃষ্টিভঙ্গী এবং শান্তিপূর্ণ পদ্ধতি অনুসরণ করা উচিত। এক্ষেত্রে দেশের ইসলামী বা ধর্মীয় দলগুলোকে আরও সচেতন হওয়া দরকার।’

তিনি আরও বলেন, ‘ধর্মীয় সংগঠনের নামে রাষ্ট্রের সম্পদ নষ্টের মতো কর্মকাণ্ড চালানো মোটেও শোভা পায় নাই। ইসলাম শান্তির ধর্ম। চারদিনের মধ্যে মামুনুল হকসহ যারা ইসলামের নামে, আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তাদের গ্রেফতার করতে হবে। নতুবা পাঁচ তারিখ হরতাল দেব। সেদিন মামুনুল হকের বাড়ি ঘেরাও করবো। মামুনুল হক যেখানেই থাকবে তার বাড়ি আমরা ঘেরাও করবো। তাকে আমরা প্রসাশনের হাতে তুলে দেব।’

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব মাওলানা কাজী শাহ মো. ওমর ফারুক, নড়াইলের পীর হারুনুর রশিদ মিরন মাওলানা কাজী আব্দুল কাইয়ুম ও হাফেজ মাওলানা আব্দুল আজীজ প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা