সন্তানের সামনে পিতাকে কুপিয়ে হত্যা; বন্দুকযুদ্ধে আরেক আসামী নিহত

সময় ট্রিবিউন | ২৩ মে ২০২১, ১৭:০৩

প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীর ইস্টার্ণ হাউজিং এলাকায় সন্তানের সামনে বাবাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. মনির ভোর রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। আজ রবিবার (২৩ মে) সকালে গোয়েন্দা মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পল্লবী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল জানান, ডিবি মিরপুর বিভাগের একটি টিমের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ গুরুতর আহত হন মনির। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে শুক্রবার সকালে র‍্যাব জানায় রাজধানীর পল্লবীর ইস্টার্ণ হাউজিং এলাকায় সন্তানের সামনে বাবাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার আসামি মানিক র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। আর এবার আরো একজন প্রাণ হারালেন কথিত বন্দুকযুদ্ধে। এ নিয়ে বন্দুকযুদ্ধে মোট নিহতের সংখ্যা দুই জন।

গত রবিবার রাজধানীর পল্লবীর ১২ নম্বর ডি-ব্লকে ৩১ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়ির সামনে একটি গ্যারেজে সাহিনুদ্দিন (৩৩) নামের ওই যুবককে মীমাংসার নামে ডেকে নিয়ে হত্যাকারী দলের প্রধান ছিলেন ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক নেতা সুমন বেপারী। ভিডিও চিত্রে যাদের কোপাতে দেখা যায় তারা সুমনের সহযোগী দুই উঠতি ক্যাডার মানিক ও মনির।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা