মোটরবাইকে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা

সময় ট্রিবিউন | ১ এপ্রিল ২০২১, ০৫:২৫

ফাইল ছবি

রাইড শেয়ারিং সার্ভিসে মোটরসাইকেলের মাধ্যমে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনের বরাত দিয়ে বুধবার সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ কথা জানিয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপরিচালক বিমলেন্দু চাকমা বলেন, করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে সরকার গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ধারণক্ষমতার ৫০ ভাগের বেশি যাত্রী পরিবহন করা যাবে না। রাইড শেয়ারিংয়ে মোটরসাইকেলে যাত্রী পরিবহন আপাতত দুই সপ্তাহ বন্ধ থাকবে। এবং অন্যান্য মোটরযানে যাত্রী পরিবহনের ক্ষেত্রে ধারণক্ষমতার ৫০ ভাগ পরিবহন ও স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা