পররাষ্ট্র সচিবের বৈঠক: বাংলাদেশ-ভারত সীমান্ত-পানি নিয়ে আলোচনা

সময় ট্রিবিউন | ২৪ নভেম্বর ২০২৩, ২০:২০

পররাষ্ট্র সচিবের বৈঠক: বাংলাদেশ-ভারত সীমান্ত-পানি নিয়ে আলোচনা

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে দুই দেশের পররাষ্ট্র সচিবের বৈঠকটি ভারতের হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘দুই দেশের পররাষ্ট্রসচিবের বৈঠকে অনেকগুলো বিষয় উঠে এসেছে। তারা সীমান্ত ও সুরক্ষা নিয়ে কথা বলেছেন। অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। যোগাযোগ, বিদ্যুৎ, পানিবন্টন, উন্নয়ন সহযোগিতা এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয় নিয়ে কথা বলেছেন।’

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বৈঠকের ছবি দিয়ে এক্সে জানিয়েছে, হায়দরাবাদ হাউসে দুই দেশের পররাষ্ট্রসচিবের বৈঠক হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বার্তাসংস্থা এএনআইকে বলেছেন, ‘এটা হলো দ্বিপাক্ষিক ফরেন অফিস কনসালটেশন (এফওসি)। প্রতি বছরই এটা হয়ে থাকে। ভারতের পররাষ্ট্রসচিব কখনো বাংলাদেশের পররাষ্ট্রসচিবকে আমন্ত্রণ জানান। কখনো বাংলাদেশের পররাষ্ট্রসচিব বাংলাদেশের পররাষ্ট্রসচিবকে আমন্ত্রণ জানান।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা