শেরপুরে মুক্তিযুদ্ধের ঘটনায় নির্মিত "রাজারবাগ ৭১" নাটক মঞ্চস্থ

সময় ট্রিবিউন | ১৫ মার্চ ২০২১, ১০:০২

ছবিঃ সংগৃহীত

শেরপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধের ঘটনায় নির্মিত ‘রাজারবাগ ৭১’ নাটক মঞ্চস্থ হয়েছে। রোববার (১৪ মার্চ) সন্ধ্যায় জেলা পুলিশের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পুলিশ নাট্যদলের প্রযোজনায় ওই নাটকের ৭৮তম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। রাজারবাগ ৭১ নাটকটির পরিকল্পনায় ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার)। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন প্রয়াত মান্নান হীরা। নাটকটির সফল মঞ্চায়নে তথা বিভিন্ন চরিত্রে চমৎকার অভিনয়ে উপস্থিত অতিথিসহ অভিভূত ও একাত্তরের যুদ্ধকালীন দুঃসময়ের স্মৃতি চারনে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই।

উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীর সভাপতিত্বে দর্শক সারিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পত্নি ও জেলা পুনাকের সভাপতি কাজী মোনালিসা মারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির আলী সরকার, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামছুন্নাহার কামাল, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ।

নাটক মঞ্চায়ন শেষে অভিনেতা-অভিনেত্রীদের সাথে ফটোসেশনে মিলিত হন অতিথিরা। ওইসময় সংক্ষিপ্ত শুভেচ্ছা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। বিপুল সংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন’।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব