ট্রেনের ভাড়া প্রকাশ: ঢাকা-কক্সবাজার সর্বনিম্ন ভাড়া ১২৫, সর্বোচ্চ ১৭২৫ টাকা

সময় ট্রিবিউন | ১৩ নভেম্বর ২০২৩, ১৫:২৪

ফাইল ছবি

সদ্য উদ্বোধন হওয়া ঢাকা থেকে কক্সবাজার রুটে ট্রেনের ভাড়া প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। চূড়ান্ত হওয়া তালিকায় দেখা গেছে, সর্বনিম্ন ১২৫ টাকা ভাড়ায় ২য় (সাধারণ) শ্রেণিতে যাওয়া যাবে ঢাকা থেকে কক্সবাজার। অন্যদিকে এসি বার্থ (শুয়ে ভ্রমণ) শ্রেণির ভাড়া ধরা হয়েছে সর্বোচ্চ ১৭২৫ টাকা।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী।

এ রুটে ট্রেন চলাচল শুরু হবে আগামী ১ ডিসেম্বর। গত শনিবার (১১ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের নান্দনিক রেলস্টেশন এবং দোহাজারী-কক্সবাজার রেললাইনের উদ্বোধন করেছেন।

সেদিনই জানানো হয়, ডিসেম্বরেই ঢাকা-কক্সবাজার রুটে চলবে ট্রেন। আজ ট্রেনের ভাড়া এবং চলাচল শুরুর নির্দিষ্ট দিন জানা গেলো।

প্রকাশিত তালিকায় দেখা গেছে, সর্বনিম্ন ৫৫ টাকায় কক্সবাজার থেকে চট্টগ্রাম আসা বা উল্টো পথে যাওয়া যাবে। এ পথে এসি বার্থ শ্রেণিতে ভ্রমণ করলে খরচ হবে ৬৯৬ টাকা।

ঢাকা থেকে কক্সবাজার বা কক্সবাজার থেকে ঢাকা যাতায়াতে (ওয়ান ওয়ে) ২য় শ্রেণির মেইল বা এক্সপ্রেস ট্রেনে ভাড়া লাগবে ১৭০ টাকা। কমিউটার ট্রেনে ২১০ টাকা, সুলভ শ্রেণিতে ২৫০ টাকা, শোভন শ্রেণিতে ৪২০ টাকা, শোভন চেয়ারে ৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১ম শ্রেণির চেয়ার বা সিটে যাতায়াতে ভাড়া লাগবে ৬৭০ টাকা, ১ম বার্থে ১০০০ টাকা, স্নিগ্ধা শ্রেণিতে (এসি চেয়ার) ৯৬১ টাকা, এসি সিটে (কেবিনে সিট) ১১৫০ এবং এসি বার্থে লাগবে সর্বোচ্চ ১৭২৫ টাকা। সব ভাড়ার মধ্যেই প্রয়োজনীয় ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব