মতিঝিলে মেট্রোরেলের সময় বাড়ল

সময় ট্রিবিউন | ৬ নভেম্বর ২০২৩, ১৫:২০

ফাইল ছবি

রাজধানীর মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময়সীমা বাড়ানো হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) সকালে মেট্রোরেল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, উত্তরার উদ্দেশে মতিঝিল থেকে শেষ মেট্রোরেল ছেড়ে যাবে বেলা সাড়ে ১১টার পরিবর্তে ১২টায়। তবে শেষ ৩০ মিনিট কেবল ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পাসধারীরা চড়তে পারবেন।

এদিকে বাণিজ্যিকভাবে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালুর দ্বিতীয় দিন সোমবার সকালে ছিল যাত্রীর চাপ। বিশেষ করে মতিঝিলগামী প্রতিটি মেট্রোরেলে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে প্রতি ১০ মিনিট পরপর ছেড়েছে মেট্রোরেল। মতিঝিল থেকে উত্তরা উত্তর ও উত্তরা উত্তর থেকে মতিঝিল উভয় দিকেই নির্ধারিত সময়ে ছাড়ে মেট্রোরেল।

গত শনিবার (৪ নভেম্বর) দুপুরে মেট্রোরেলের (এমআরটি লাইন সিক্স) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাত্রা দিয়ে। আগারগাঁও থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী মেট্রোর বিশেষ ট্রেনটি মতিঝিলে পৌঁছালে শুরু হয় উদ্বোধনের আনুষ্ঠানিকতা। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত সাতটি স্টেশনের মধ্যে চালু হয়েছে তিনটি- ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশন।

গত বছরের ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকায় দেশের প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন। উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত ২১.২৬ কিলোমিটারের পুরো রুটটি ৪০ মিনিটেরও কম সময়ে ভ্রমণ করে মেট্রোরেল প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী বহন করবে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ২৪ জুন এমআরটি লাইন-৬ নামে পরিচিত মেট্রোরেল প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করেন। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা