গৃহকর্মী ও তার বরকে বরণ করে নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | ২৭ অক্টোবর ২০২৩, ১৯:৩২

গৃহকর্মী ও তার বরকে বরণ করে নিলেন প্রধানমন্ত্রী

ব্রাসেলস সফর শেষে দেশে ফিরে নিজ বাড়িতে নববিবাহিত নিজের গৃহকর্মী নিদ্রা ও তার বর এন্ড্রুকে বরণ করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার তিনদিনের সফর শেষে দেশে ফিরে গণভবনে তাদের বরণ করে নেন বঙ্গবন্ধু কন্যা। এর আগে, বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার উপস্থিতিতে ২৪ অক্টোবর বিয়ে হয় গৃহকর্মী নিদ্রা ও এন্ড্রুর।


প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া তার এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন ‘ব্রাসেলস থেকে ফিরেছেন গৃহকর্তা। গাড়িবারান্দায় মমতায় জড়ানো ফুল নিয়ে উপস্থিত কন্যাসম নিদ্রা ও নতুন বর এন্ড্রু। উপস্থিত অনেকের কাছেই তারা অচেনা, রহস্য অজানা। স্বয়ং গৃহকর্তা সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে সালাম করালেন। এ এক অভূতপূর্ব দৃশ্য।’

ঘটনার বর্ণনা করে বিপ্লব বড়ুয়া আরও লিখেছেন, ‘দীর্ঘদিনের গৃহকর্মী শেরপুরের মেয়ে নিদ্রা গত ২৪ অক্টোবর জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানার উপস্থিতিতে বিয়ে করেছে নেত্রকোনার ছেলে এন্ড্রুকে। আজ বর-কনে যুগলকে গৃহকর্তা, জাতির পিতার পিতার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা আশীর্বাদ করলেন। যেন আটপৌঢ়ে বাঙালি মায়ের প্রকৃত রূপ।’


প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক দিক তুলে ধরে তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার কাছে ঘরে-বাইরে সকলেই সমান, ব্যক্তিগত বড়কর্তা থেকে বাগানের মালি, নেই কোনও ভেদাভেদ। যার বাড়ির দৃশ্য সম্পর্কে কাজী নজরুল ইসলামের কথাটাই সত্য- যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম খ্রিস্টান। যার বিশ্বাসের বেদীমূলে- আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।’

এরপর শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি গানের কথা তুলে ধরে বিপ্লব বড়ুয়া লিখেছেন, ‘নিদ্রা-এন্ড্রুর বরণদৃশ্য দেখে কেবলই মনে হলো- তুমি দেশের তুমি দশের, তুমি আমাদের মতো কেউ… তুমি বাংলাদেশের নেতা। জয়তু শেখ হাসিনা।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা