রাজনৈতিক বিষয়ে কিছুই করার নেই, তবুও আশায় বুক বেঁধে আছি : ইসি আনিছুর রহমান

গোলাম সারোয়ার, ব্র্র্র্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ২৫ অক্টোবর ২০২৩, ১৫:৩২

রাজনৈতিক বিষয়ে কিছুই করার নেই, তবুও আশায় বুক বেঁধে আছি : ইসি আনিছুর রহমান

বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, রাজনৈতিক বিষয়ে কিছুই করার নেই। ভোটার এলে নির্বাচন অংশগ্রহণ মূলক হবে। দায়িত্বের বাইরে কিছুই করতে পারবো না। তবুও আমরা আশায় বুক বেঁধে আছি হয়তো সবাই নির্বাচনে আসবে।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) জিয়াউল হক মীর ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম।

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে আলোচনা করতে ২০২২ সালে আমাদের নিবন্ধিত ৪৪ রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছি। এরমধ্যে অধিকাংশ দল সাড়া দিয়েছে। যে দল অংশগ্রহণ করেনি তার মহাসচিবকে প্রধান নির্বাচন কমিশনার নিজ সাক্ষরে চিঠি দিয়ে আবার আমন্ত্রণ জানিয়েছেন। আপনারা আসুন, আলোচনা করি, এক কাপ চা খাই। কিন্তু আমরা তো রাজনৈতিক সমস্যা সমাধান করতে পারবো না এবং আমাদের ম্যান্ডেটরি না।

তিনি আরও বলেন, আমরা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবো। লেবেল প্লেয়িং ফিল্ড বলতে যা বুঝায় তা করতে আমরা চেষ্টা করে যাচ্ছি। নির্বাচনে অংশগ্রহণের দায়িত্ব তাদের, আর রাজনৈতিক দল গুলোরও কিছু দায়বদ্ধতা আছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা