সংসদে একটি দিন নির্ধারণ করে ফিলিস্তিনিদের নিয়ে আলোচনার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক | ২৩ অক্টোবর ২০২৩, ১৯:৩৩

প্রতীকী ছবি

ফিলিস্তিনিদের বিষয়ে জাতীয় সংসদে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদে একটি দিন নির্ধারণ করে ১৪৭ বিধিতে এ আলোচনা হবে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সোমবার (২৩ অক্টোবর) স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদের বৈঠকে এমন তথ্য জানান। সন্ধ্যায় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারি।

এসময় স্পিকার জানতে চান, তিনি কী বিষয়ে বক্তব্য রাখবেন। তখন মাইজভান্ডারি বলেন, তিনি ফিলিস্তিন নিয়ে বক্তব্য দেবেন।

এরপর স্পিকার বলেন, আজ এ বিষয়ে বলার প্রয়োজন নেই। কারণ চলতি অধিবেশনে একটি দিন নির্ধারণ করা হবে, যেদিন এ বিষয়ে আলোচনা হবে।

রবিবার (২২ অক্টোবর) চলতি সংসদের ২৫তম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে ইসরাইলের হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য সংসদ শোক জানায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা