প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতার শ্বাশত উদাহরণ : পলক

নিজস্ব প্রতিবেদক | ২১ অক্টোবর ২০২৩, ১৪:০৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতার শ্বাশত উদাহরণ : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতার শ্বাশত উদাহরণ। মানুষের কল্যাণে তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে প্রতিবন্ধীদের জন্যে সুরক্ষা আইন প্রণয়ন ছাড়াও তাদের জন্যে ভাতার ব্যবস্থা করেছেন, পরিধি ও সংখ্যা বৃদ্ধি করেছেন। প্রধানমন্ত্রী সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতার প্রচলন করেন। ১৯৯৬ সালে প্রবর্তিত এসব ভাতা লক্ষ মানুষের জীবনকে স্বাচ্ছন্দময় করেছে। ঐ সময়ে তিনি তৃণমূলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি হেলথ ক্লিনিক চালু করেন। দুঃখের বিষয়, বিএনপি ২০০১ সালে ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। আগামীতে তারা ক্ষতমায় আসতে পারলে সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতা প্রদান কার্যক্রমও বন্ধ করে দেবে।

প্রতিমন্ত্রী আজ শনিবার সকাল ১০টায় সিংড়া কোর্টমাঠের মুক্তমঞ্চে বিভিন্ন পর্যায়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় উপজেলার তাজপুর ইউনিয়নের চার হাজার ৩০৩ জন সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিনহাজ উদ্দিন সরদার সভায় সভাপতিত্ব করেন।

পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্যে অপরিহার্য। কারণ তিনি উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি দেশকে নিরাপদ করেছেন।

তিনি বলেন, ১৯৮১ সালে জীবনের ঝুঁকি নিয়ে জননেত্রী শেক হাসিনা দেশে আসেন। ৮১ থেকে ৯৬ পর্যন্ত তিনি সারাদেশ ঘুরে বেড়িয়েছেন, মানুষের দুঃখ-কষ্ট উপলব্ধি করেছেণ। ১৯৯৬ সালে অভিজ্ঞতার আলোকে তিনি মানুষের কল্যাণে কাজ শুরু করেন। এ ধারা এখনো অব্যাহত। দেশের মানুষের কল্যাণের জন্যে শেখ হাসিনা’র কোন বিকল্প নেই। তাই উন্নয়ন ও সুশাসনের ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।

প্রতিমন্ত্রী পরে সমজান আলী উচ্চ বিদ্যালয় মাঠে শেরকোল ইউনিয়ন এবং লালোর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে লালোর ইউনিয়নের সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধাপ্রাপ্তদের সাথে মতবিনিময় সভা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা