মিরসরাইয়ে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ২ নারী নিহত

সময় ট্রিবিউন | ১৩ মে ২০২১, ২১:০৩

বৃহস্পতিবার চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছেন। এঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন-ছবি: সংগৃহীত

সময় ট্রিবিউন ডেস্ক:

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছেন। এঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। নিহত দুজন নারী। তবে এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৩ মে) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বিএসআরএম গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক খন্দকার বাবুল ইসলাম জানান, চট্টগ্রাম শহর থেকে ঈদ উপলক্ষে যাত্রী একটি মাইক্রো (ঢাকা মেট্রো ট ১৯-৩০৬৪) নিয়ে কুমিল্লার দিকে যাচ্ছিলো।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জোরারগঞ্জ থানাধীন বিএসআরএম এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুই নারী মারা গেছে।

এ সময় আরো ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুত্বর, তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে। তবে এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি।

ধারনা করা হচ্ছে নিহত দুই নারী গার্মেন্টস শ্রমিক। লাশগুলো উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২