মরদেহ উদ্ধার করে পদক পেলো র‌্যাবের ‘চিতা’

সময় ট্রিবিউন ডেস্ক: | ২০ মার্চ ২০২৩, ২০:০৯

সংগৃহীত ছবি

দেশে প্রথমবারের মতো বীরত্বপূর্ণ কাজের জন্য পদক পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ডগ স্কোয়াডের কুকুর ‘চিতা’।

সোমবার (২০ মার্চ) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদরদপ্তরে মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে এ পদক দেওয়া হয়। ‘চিতা’কে পদক পরিয়ে দেন র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

র‍্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‍্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষ্যে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

র‌্যাব জানায়, রাজধানীর গুলিস্তানে ভবন বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কাজে অংশ নিয়েছিল ‘চিতা’। এসময় কুকুরটি নিহত তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

প্রসঙ্গত, ৭ মার্চ বিকেলে গুলিস্তানের সিদ্দিকবাজারে সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২৫ জন। ক্ষতিগ্রস্ত ভবনটির নাম ‘কুইন টাওয়ার’।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা