রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো পুলিশ সদস্যর

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৮ মার্চ ২০২৩, ০২:১৬

ফাইল ছবি

রাজধানীতে ট্রেনের ধাক্কায় কর্ণ মোহন দে (২৭) নামে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মগবাজার রেলক্রসিং এলাকায় রেললাইন পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার (১৭ মার্চ) বিকেলে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত কর্ণ মোহন পুলিশে কনস্টেবল হিসেবে রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি কক্সবাজার সদরের উত্তর হিন্দুপাড়া গ্রামের বিজয় মোহনের ছেলে।

ঢাকা রেলওয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা জাগো নিউজকে জানান, খবর পেয়ে মগবাজার রেলক্রসিং এলাকায় থেকে তার মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ভাই প্রণব দে’র বরাত দিয়ে তিনি আরও জানান, মোহন অসুস্থ হয়ে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে রাতে হাঁটাহাঁটির জন্য বের হন। এসময় মগবাজার রেলক্রসিং এলাকায় রেললাইন পারাপার হওয়ার সময়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব