র‌্যাবের হাতে ধরা ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৫ মার্চ ২০২৩, ১৮:১১

সংগৃহীত ছবি

রাজধানীতে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলাম রাব্বিকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে থেকে গ্রেফতার করা হয়। বুধবার (১৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৪।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৪ এর একটি দল মঙ্গলবার (১৪ মার্চ) দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অপহরণের পর ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলাম রাব্বিকে গ্রেফতার করে।

ঘটনার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৭ মে এক কিশোরী এসএসসি পরীক্ষা শেষে নিজ বাসায় ফিরে সন্ধ্যায় মিরপুর মডেল থানা এলাকায় বান্ধবীর বাসায় যান। সেখান থেকে একটি দর্জি দোকান হয়ে বাসায় ফেরার সময় আসামি ও তার সহযোগীরা ওই কিশোরীকে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। পরে তাকে আশুলিয়ার ইপিজেট এলাকায় ভাড়া বাসায় আটকে রেখে ধর্ষণ করে।

এ ঘটনায় কিশোরীর বাবা মিরপুর মডেল থানায় একটি অপহরণ মামলা করলে তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে আদালত আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা