আর্জেন্টিনার পর ঢাকায় দূতাবাস খুলছে মেক্সিকো

সময় ট্রিবিউন ডেস্ক: | ৪ মার্চ ২০২৩, ১৩:০৫

ফাইল ছবি

লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধনের চার দিন পরই জানা গেলো আরেক নতুন খবর। এবার মেক্সিকোর পক্ষ থেকে ঢাকায় দূতাবাস খোলার ঘোষণা এলো। চলতি বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশে মেক্সিকোর দূতাবাস খোলার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৩ মার্চ) মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে ঢাকায় দেশটির দূতাবাস খোলার ঘোষণা দেয়।

ঘোষণায় মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন মেক্সিকোর পররাষ্ট্রসচিব মার্সেলো এব্রার্ড এবং এ বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশে মেক্সিকোর দূতাবাস খোলার ঘোষণা দেন।

এর আগে, ৩১ জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন মেক্সিকোর অনাবাসিক রাষ্ট্রদূত ফেডেরিকো সালাস লোফতে।

মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ১৭০ মিলিয়নের দেশটি বর্তমানে মধ্য এশিয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মেক্সিকো বাংলাদেশের সঙ্গে ব্যবসা সহযোগিতা বাড়াতে আগ্রহী, বিশেষ করে ওষুধ, কৃষি এবং প্রযুক্তি খাতে।

এদিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেওয়া তথ্য বলছে, চলতি মাসের ৭ থেকে ৯ মার্চ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে ঢাকা সফর করার কথা ছিল মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ড কাসাউবোনের। তবে হঠাৎ করেই সফরটি স্থগিত করে দেশটি। আশা করা হচ্ছে, চলতি বছরের সেপ্টেম্বরের দিকে প্রতিনিধিদল নিয়ে ঢাকা সফর করবেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী। সে সময় দেশটি ঢাকায় দূতাবাস চালু করবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা