জঙ্গিদের বের করতে গোয়েন্দা অব্যাহত কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় ট্রিবিউন ডেস্ক: | ২ মার্চ ২০২৩, ০১:২১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

জঙ্গিদের পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি, তবে তারা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। জঙ্গিরা দেশের যেখানে লুকিয়ে থাকুক না কেন তাদের খুঁজে বের করা হবে। দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থেকে কোনো লাভ হবে না। আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গিদের খুঁজে বের করবেই। সেভাবেই গোয়েন্দা কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১ মার্চ) পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে বুধবার সকাল ১০টায় পুলিশ স্টাফ কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলা একাডেমিতে উড়ো চিঠি দিয়ে কোন লাভ হবে না। এগুলোর কোনো ভিত্তি নেই। বাংলা একাডেমি ও আশপাশের এলাকায় মেলা শুরু হওয়ার আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বেস্টনি গড়ে তোলে। যা ভেদ করে জঙ্গি কিংবা উগ্র কোনো গোষ্ঠীর কোনো কিছুই করা সম্ভব ছিল না। নির্বাচনের সময় সব রাজনৈতিক দল মাঠে থাকে। তারা নানানভাবে দলের নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করেন। তবে এর মানে এই নয় যে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করা। একটি নির্বাচনী পরিবেশ তৈরি করতে হলে সবার অংশগ্রহণ থাকে। যেমনটি অতীতেও হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা