কর্মহীনদের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিলেন বরগুনা জেলা প্রশাসক

বরগুনা প্রতিনিধি | ১১ মে ২০২১, ২২:১১

ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ কর্মহীন হয়ে পরা বিভিন্ন শ্রেনীপেশার মানুষের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী তুলে দিয়েছেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান।


মঙ্গলবার (১১ মে) সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবন্ধী, ছিন্নমূল, বাউল শিল্পী ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষের হাতে এই সহায়তা তুলে দেয়া হয়েছে।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, গুড়ো দুধ, চিনি, চাল, তেলসহ অন্যান্য খাদ্য সামগ্রী।

বরগুনা জেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন শ্রেনীপেশার ৪০০ জনকে এই সহায়তা দেয়া হয়েছে। উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আশ্রাফুল ইসলাম, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং জেলা শিল্পকলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুনিরুজ্জামান।

খাদ্য সহায়তা বিতরণের আগে জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা