রাতে তুরস্ক যাচ্ছে বাংলাদেশী ১২ সদস্যের উদ্ধারকারী দল

সময় ট্রিবিউন | ৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:৫২

প্রতীকী ছবি

তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে উদ্ধারকাজ পরিচালনা ও সহযোগিতার জন্য আজ ‍বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে তুরস্ক যাচ্ছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল। ওই দলে যোগ দেওয়ার জন্য ফায়ার সার্ভিসের ১২ জনকে মনোনীত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

আজ দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মো. মাইন উদ্দিন জানান, তুরস্কের ভয়াবহ ভূমিকম্প দুর্যোগে উদ্ধারকাজে সহযোগিতার জন্য বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল রওনা হচ্ছে। তাদের কর্মপরিকল্পনা সম্পর্কে কাজী আলাউদ্দিন রোডের ফায়ার সার্ভিস সদরদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

ফায়ার সার্ভিসের ১২ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন যারা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক দিনমনি শর্মা, টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন, যশোরের সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিরপুর ট্রেনিং কমপ্লেক্সের উপসহকারী পরিচালক ফয়সালুর রহমান, ফায়ার সার্ভিসের ফেনী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকের হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের লিডার মো. আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জ আড়াইহাজার ফায়ার স্টেশনের ফায়ারফাইটার সহদেব সাহা, টাঙ্গাইলের ঘাটাইল স্টেশনের ফায়ারফাইটার আসিফ খান, লালবাগ স্টেশনের ফায়ারফাইটার মো. রুমান রাজন, রংপুর স্টেশনের ফায়ারফাইটার রোকনুজ্জামান, বগুড়ার দুপচাঁচিয়া স্টেশনের ফায়ারফাইটার কাব্য কুমার ও চট্টগ্রামের নন্দনকানন স্টেশনের ফায়ারফাইটার মো. সুজন আলী।

তুরস্ক-সিরিয়ার সীমান্ত অঞ্চলে বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ধ্বংসস্তূপে চাপা পড়া লোকজনকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। এ ছাড়া বিভিন্ন দেশ থেকে উদ্ধারকাজে যোগ দিয়েছেন কয়েক হাজার সদস্য।

উল্লেখ্য, স্থানীয় সময় গত সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে এ ভূমিকম্প দেশ দুটিতে আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার।

এ ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, তুরস্ক ও সিরিয়ার এই বিপদের সময় বাংলাদেশের সরকার ও জনগণ তাদের পাশে আছে।

তুরস্কের এই ভয়াবহ মানবিক বিপর্যয়ে এগিয়ে এসেছে বিশ্বের নানা দেশ। বিশেষজ্ঞ দল ও নানা সরঞ্জাম দিয়ে উদ্ধার প্রচেষ্টায় সহায়তার চেষ্টা করছে বিভিন্ন দেশ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা