প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন মিনা

সময় ট্রিবিউন | ৮ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:০০

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ বেতারের উপপরিচালক নুর এলাহী মিনাকে উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মিনাকে প্রেষণে ওই পদে নিয়োগ দিতে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব হিসেবেও বর্তমানে কাজ করেছেন।

 
 


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর