২০২২ সালে সড়কে মারা গেছে ৭৭১৩ জন

সময় ট্রিবিউন | ৮ জানুয়ারী ২০২৩, ০১:২৩

ছবিঃ সংগৃহীত

গত ১ বছরে সারাদেশে ৬ হাজার ৮২৯টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৭১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া ১৯৭টি নৌ-দুর্ঘটনায় ৩১৯ জন এবং ৩৫৪টি রেলপথ দুর্ঘটনায় ৩২৬ জন নিহত হয়েছেন।

শনিবার (৭ জানুয়ারি) সকালে ‌‘রোড সেফটি ফাউন্ডেশন’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে গেল বছর মোট ৮ হাজার ৩৫৮ জন নিহত হয়েছে। সড়কে ১২ হাজার ৬১৫ জনসহ মোট আহত হয়েছেন ১২ হাজার ৮০১ জন।

নিহতের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ হাজার ৯১ জন, যানবাহনের চালক ও সহকারী ১ হাজার ৬৪৮ জন, নারী ১ হাজার ৬১ জন এবং শিশু ১ হাজার ১৪৩ জন রয়েছেন।

এ ছাড়া বাস যাত্রী ৪২৭ জন, ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান-ট্রাক্টর-ট্রলি-লরি আরোহী ৪৫৩ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স-জীপ যাত্রী ২৬৮ জন, থ্রি-হুইলার যাত্রী এক হাজার ২৪৮ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী ৩৯৩ জন এবং বাইসাইকেল-প্যান্ডেল রিকশা-রিকশাভ্যান আরোহী ২০৬ জন নিহত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব